সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কোনাবাড়ী কলেজ রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী কলেজ রোড এলাকায় বগুড়াগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যায়।

বঙ্গবন্ধু পশ্চিম থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.