সিটিনিউজবিডি : ঝিনাইদহ সদর উপজেলায় কড়াতিপাড়া গ্রামে হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যার দায় স্বীকার করেছে কথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। আইএসের ‘সংবাদ সংস্থা’ আমাক এই খবর প্রচার করছে।
উল্লেখ্য মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে আসা তিনজন আরোহী হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ওই সময় গাঙ্গুলী সাইকেলে করে পূজার উদ্দেশ্যে এক বাড়িতে যাচ্ছিলেন।
আইএস তাদের বিবৃতিতে বলেছে, ঝিনাইদহ সদরে হিন্দু পুরোহিত হত্যার সঙ্গে তারা জড়িত।

Comments are closed.