খেলাধুলা : ছয় মাস আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশের সূচি প্রকাশ করেছে আয়োজকরা। আগামী ৬ অক্টোবর থেকে ওয়েবসাইটে ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।
আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে পুরুষদের বিগ ব্যাশ টুর্নামেন্ট। পুরুষদের টি-টোয়েন্টি উত্তেজনার আগে শুরু হবে নারীদের বিগ ব্যাশ। নারীদের বিগ ব্যাশ হবে ১০ ডিসেম্বর থেকে। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নর্থ সিডনিতে বিগ ব্যাশের সূচি ঘোষণা করে। ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ। ৪০ দিনের লড়াইয়ে মোট ৩৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ষষ্ঠ এই আসরের উদ্বোধনী ম্যাচে খেলবে সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। তবে লিগের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হবে ১ জানুয়ারি। এদিন মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডস। গত বছর মেলবোর্ন ডার্বিতে এমসিজিতে ৮০ হাজার ৮৮৩ দর্শক উপস্থিত হয়েছিল, যা ক্রিকেট ইতিহাসে যেকোনো ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতি।

Comments are closed.