ঢাকা : গুলশান থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরী জামিন আবেদন নাকচ করে আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাত দিনের রিমান্ড শেষে আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র পুলিশ পরিদর্শক মো: ফজলুল হক তাকে ঢাকার মহানগর হাকিম মাহামুদুল হাসানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান। আসামি পক্ষে রিমান্ড বাতিল করে জামিন দেয়ার জন্য আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এ রিমান্ড আদেশ দেন।
এর আগে গত মতে ৩১ মে আসলাম চৌধুরীকে ৭ দিনের রিমান্ড দিয়েছিল ঢাকার মহানগর হাকিম গোলাম নবীর আদালত। ৭ দিনের রিমান্ড শেষে পুলিশের পক্ষ থেকে আরো ৭ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। এরপর গত ১৫ মে পুলিশ তাকে রাজধানীর কুড়িল বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে।

Comments are closed.