সিটিনিউজবিডি : সাতক্ষীরা শহরতলীর বিনেরপোতা এলাকা থেকে সাত শিশুসহ ১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ জুন) সকালে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ সিটিনিউজবিডিকে জানান, ওই ১৫ রোহিঙ্গা বুধবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে এসে বিনেরপোতা বিসিক শিল্প নগর এলাকায় নামে। গোপন সূত্রে খবর পেয়ে আগেই সেখানে থাকা পুলিশ সদস্যরা এসময় তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে, আটক ব্যক্তিদের মধ্যে আনিসুর রহমান নামে এক ব্যক্তির নাম জানা গেছে। তিনি জানান, খালেদুর রহমান নামে এক দালাল তাদের সাতক্ষীরার চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ দেওয়ার কথা বলে নিয়ে এসেছেন। এছাড়া সাতক্ষীরা থেকে হাসান নামে আরো এক ব্যক্তি তাদের কাজ দেওয়ার কথা বলে যোগাযোগ করেছিলেন। এজন্য তারা এখানে এসেছেন।

Comments are closed.