মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের

আন্তর্জাতিক : সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রনে মিয়ানমারে সীমান্তের নিরাপত্তা বাড়াচ্ছেন ভারত। জঙ্গি হামলার কারণে মায়ানমার সীমান্ত নিরাপত্তায় আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সীমান্ত ব্যবহার করেই বিভিন্ন ভাবে সেনাবাহিনীর ওপর হামলা চালাচ্ছে। তাই ভারত-মিয়ানমার সীমান্ত বরাবর নিরাপত্তা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।

ভারতের অভ্যন্তরে নাগা সশস্ত্র জঙ্গিদের কাছে অরুণাচল প্রদেশ যেভাবে নিরাপদ করিডর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সত্যেন্দ্র গর্গ। তাঁর মতে, নাগাল্যান্ডের বিদ্রোহী গোষ্ঠীর কারণে অরুণাচল প্রদেশ হুমকির কারণ হয়ে উঠেছে। নাগাল্যান্ডের পাশাপাশি অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় বিদ্রোহের পরিস্থিতি দেখা দিয়েছে। এরই মধ্যে সেই জায়গাগুলো চিহ্নিত করা শুরু হয়েছে।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যুগ্ম সচিব সত্যেন্দ্র গর্গ আরো বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং জঙ্গি নাশকতা বন্ধ করতে বাংলাদেশ, মিয়ানমার, চীন, ভুটানসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারত নিয়মিত যোগাযোগ রেখে চলছে। কৌশলগত স্বার্থেই ভারত এই যোগাযোগ রাখছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.