বড় চ্যালেঞ্জের মুখোমুখি শাহরুখ

বিনোদন : এবার বলিউডে ক্যারিয়ারের সবচেয়ে কঠিণ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছেন বলিউড কিং শাহরুখ। তাকে ‘বামন’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে! বামনের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের প্রখ্যাত নির্মাতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘তনু ওয়েডস মনু’-এর আনন্দ এল রায়ের আসন্ন সিনেমায় এমন তুখোড় চ্যালেঞ্জটি নিতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ। আর এই চরিত্রে অভিনয় করাকে তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ঘোষণাও করেছেন।

আনন্দ এল রায় এখনো তার আসন্ন সিনেমার নাম ঘোষণা করেননি। কিন্তু এরইমধ্যে ছবির মূল চরিত্র শাহরুখকে ‘বামন’ বানানোর পরিকল্পনায় আছেন। চরিত্রের প্রয়োজনে নাকি ছবিতে শাহরুখকে হতে হবে মাত্র তিন ফুট! আর এরজন্য পায়ের ঘাম মাটিতে ফেলতে হচ্ছে পুরো টিমকে।

যদিও আশার আলো দেখাচ্ছে শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘ফ্যান’-ই। কারণ সে ছবিতে ভিএফএক্স-এর মাধ্যমে পঞ্চাশ বছর বয়সী শাহরুখকে মাত্র ২২ বছরের যুবকের চরিত্রে দেখা গেছে। এবং তা নিখুঁতভাবে। শাহরুখকে বামন বানাতেও তাই এই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছেন নির্মাতা। এরইমধ্যে নাকি হলিউডের নামিদামি ভিএফএক্স স্পেশালিস্টদেরও পরামর্শ নিয়েছেন আনন্দ এল রায়। আর সেখান থেকেই এইসব প্রযুক্তিবীদদের নিয়ে আসছেন বলিউডে। যারা ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন বাটন’-এ রূপ পাল্টে দিয়েছিল বিখ্যাত অভিনেতা ব্রেট পিটের!

তবে এখনই শুরু হচ্ছে না শিরোনামহীন সিনেমাটির কাজ। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশন পিরিয়ড চলছে বলে জানিয়েছেন নির্মাতার ঘনিষ্ঠসূত্র। তবে যাই হোক, শাহরুখকে বামন চরিত্রে কেমন দেখাবে তা এখন দেখার বিষয়।ৃ

এ বিভাগের আরও খবর

Comments are closed.