বিনোদন : আসছে ঈদ প্রকাশিত হতে যাচ্ছে ন্যান্সির দ্বৈত গানের অ্যালবাম। অ্যালবামে গান থাকবে পাঁচটি। অ্যালবামের জন্য সব গান লিখেছেন স্নেহাশীষ ঘোষ। অ্যালবামটির জন্য সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান। অ্যালবামে ন্যান্সির সঙ্গে একটি গানে কণ্ঠও দিয়েছেন ইমরান।
ন্যান্সি বলেন, প্রথমবার এই ধরনের অ্যালবাম বের করছি। অ্যালবামের আমার সঙ্গে পাঁচজন আলাদা শিল্পীর গান থাকবে। এই অভিজ্ঞতা আমার প্রথম। গানের রেকর্ড আমি করেছি অনেক আগেই। আমি যে ধরনের গান গাই সে ধরনের গানই অ্যালবামে থাকবে। ঈদের জন্য বিভিন্ন টিভি চ্যানেলে গানের অনুষ্ঠান কথা জানান। আশা করছি, নতুন গান শিগগির রেকর্ড করব। সবাই দোয়া করবেন।’
এদিকে ন্যান্সির দ্বৈত গানের অ্যালবাম নিয়ে বেশ আশাবাদী বলে জানান সংগীত পরিচালক ইমরান।

Comments are closed.