যশোরে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ যুবক

যশোর প্রতিনিধি : যশোরে বন্দুকযুদ্ধে আক্তারুজ্জামান ডিকু নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে শহরের ধর্মতলা রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, শহরের খড়কি এলাকার ওলিয়ার রহমানের ছেলে সন্ত্রাসী আক্তারুজ্জামান ডিকুকে রোববার বিকেলে তাদের এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। রাতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অস্ত্রের সন্ধান দেয়। রাত সোয়া দুইটার দিকে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ধর্মতলা রেলক্রসিংয়ের পূর্ব দিকে একটি ব্রিজের কাছে যায়। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা ডিকুর সহযোগীরা তাকে ছাড়িয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি বর্ষণ করে। পুলিশও ৬ রাউন্ড গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ডিকু আহত হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। পরে রাতেই ডিকুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

জরুরি বিভাগের চিকিৎসক কল্লোলকুমার সাহা জানান, এসআই মানিক গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনেন। তার বাম পায়ের হাঁটুর নীচে এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.