রাঙ্গামাটিতে ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ

রাঙামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বরকল উপজেলায় ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সোমবার (১৩ জুন) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে।

৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল বাতিল ও পুনঃ ভোটগ্রহণের দাবিতে এ অবরোধ পালন করছে জনসংহতি সমিতি।

অবরোধের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। নৌপথেও সকল নৌযান বন্ধ রয়েছে। শহরের চলাচলের একমাত্র মাধ্যম অটোরিকশা সেটাও বন্ধ রয়েছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন রয়েছে। সড়ক নৌ পথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেটিং করছে জেএসএস নেতাকর্মীরা। এই অবরোধের কারণে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন মৌসুমী ফল ব্যবসায়ী ও ফল উৎপাদনকারীরা।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ জানান, অবরোধে জনগণের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাঙামাটি শহরে কুমার সুমিত জিমনেশিয়াম মাঠে আয়োজিত জন সমাবেশ থেকে ১৩ ও ১৪ জুন দুই দিন জেলায় অবরোধের ঘোষণা দেন জেএসএস রাঙামাটি জেলা সভাপতি সুবর্ন চাকমা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.