লাইফস্টাইল : ডায়াবেটিকসের রোগীদের রোজায় বিভিন্ন বিধি-নিষেধ মেনে চলতে হয়। ডায়াবেটিকস নিয়ন্ত্রণে থাকতে এই বিধি-নিষেধগুলো দেওয়া হয়। আসুন দেখা নেওয়া যাক, রোজায় কি কি বিধি-নিষেধ মানতে হবে :
* আলসার বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকলে ডুবোতেলে ভাজা ও ঝালযুক্ত খাবারের পরিবর্তে চিঁড়া, মুড়ি খাওয়া যাবে।
* রোজা রেখে অনেক হাঁটলে বা ভারী ব্যায়াম করলে রক্তে শর্করার মাত্রা নিচে নেমে গিয়ে বিপদ হতে পারে।
* প্রতিদিন রক্তের শর্করার পরিমাণ ঠিক মাত্রায় রাখার জন্য রোজার মাসে বেশি করে রক্তের সুগারের পরীক্ষা করতে হবে। বাসায় রক্তের সুগার মাত্রার যন্ত্র সার্বক্ষণিকভাবে থাকলে ভালো হয়।
* যদি ডায়াবেটিসের সঙ্গে অন্য কোনো জটিলতা যেমন কিডনির রোগ, উচ্চমাত্রার ইউরিক এসিড ইত্যাদি থাকে, তাহলে ডালের তৈরি খাবার কম খাবেন।
* খাবারে দই, শাক-সবজি ও ফল বেশি করে খাবেন।
* যদি বেশি ওজনের সমস্যা থাকে, তাহলে যতটা সম্ভব কম খেতে হবে এবং খাবারে তেলের পরিমাণ কমাতে হবে।
* ইফতারের সময় অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাবেন না।
* সাহ্রিতে কখনো না খেয়ে রোজা রাখবেন না। এতে হাইপোগ্লাইসেমিয়া (হাইপো) হয়ে বিপজ্জনক অবস্থা হতে পারে। সাহ্রি যত দেরিতে সম্ভব খাবেন।
* নিয়মিত তারাবির নামাজ পড়লে রোজার মাসে হাঁটার প্রয়োজন নেই।
* দিনের যে কোনো সময় রক্তে গ্লুকোজ কমে গেলে (হাইপোগ্লাইসেমিয়া, অতিরিক্ত ঘাম, মাথা ঘুরানো, অজ্ঞান হয়ে পড়া ইত্যাদি) রোজা ভেঙে ফেলবেন।
* রোজা রেখে রক্ত পরীক্ষা করা যায়।

Comments are closed.