বন্দরে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে  নগরীর বন্দর সিপিআর গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।এর বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।এছাড়া সিপিআর গেইট এলাকায় অবৈধভাবে পার্কিং করায় ৫ চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ (১৪ জুন) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। উদ্ধারকৃত ভূমির পরিমাণ এক একর।

নির্বাহি ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, সিপিআর গেইট এলাকায় চা দোকান, হোটেল ও গ্যারেজসহ ৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বন্দর নতুন মার্কেট সংলগ্ন মূল সড়কের পাশে দুটি হোটেল ও বন্দর ভবনের সামনে থেকে একটি হোটেল উচ্ছেদ করা হয়। গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৫ জন চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান রোকেয়া পারভিন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.