ঢাকা : রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে হত্যা চেষ্টার ঘটনায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ্ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম শীহাব ওরফে সাইফুল ওরফে সুমন ওরফে শাকিল। বুধবার দিনগত গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান আটকের বিষয়টি স্বীকার করে জানান, শীহাব লালমাটিয়ার ওই হামলার সঙ্গে সরাসরি জড়িত।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার অভিজিত রায়ের বইয়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

Comments are closed.