ঢাকা : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, গুপ্তহত্যাকারীরা আমাদের চারপাশে আছে। ডানে-বামে চারপাশে গুপ্তহত্যাকারীদের অবস্থান। তাদের এখন চেনা যায় না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন থাকতে হবে।
আজ (১৮ জুন) শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন রাজনৈতিক বক্তব্য দেয়ার সময় নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন সময় প্রতিরোধ গড়ে তোলার। ফাহিমের ঘটনার প্রসঙ্গ তুলে ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে দাবি করে মন্ত্রী বলেন, মাদারীপুরের শিক্ষক হত্যাচেষ্টায় যে তরুণ ধরা পড়েছে, সে বেসরকারি কলেজের একজন মেধাবী ছাত্র। আসলে তাকে ব্রেইন ওয়াশ করে জঙ্গি বানোনো হয়েছে।
সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি,দক্ষিণের নেতা হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

Comments are closed.