আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন ফের নানি হয়েছেন। তার মেয়ে চেলসিয়া ক্লিনটন শনিবার পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে আইদান ক্লিনটন মেজভিনস্কি। হিলারি কন্যার দু বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
শনিবার চেলসিয়া ও তার স্বামী মার্ক মেজভিনস্কি নিজেদের দ্বিতীয় সন্তান জন্মের ঘোষণা দেন। এক টুইট বার্তায় চেলসিয়া বলেন, আমাদের পুত্র আইদান ক্লিনটন মেজভিনস্কির জন্মগ্রহণে মার্ক ও আমি কৃতজ্ঞতা ও ভালবাসায় উদ্বেলিত।
২০১৪ সালে চেলসিয়া একটি কন্যা সন্তানের মা হন। মেয়েটির নাম শার্লট ক্লিনটন মেজভিনস্কি। ফের নানি হওয়ার পর হিলারি নিজের টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, স্ত্রী, মা, নানি। পুনরায় নানা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রধানমন্ত্রী বিল ক্লিনটনও।

Comments are closed.