আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি : সম্প্রতিক কালে দেশের বিভিন্ন স্থানে পুরোহিত যাজক বৌদ্ধ ভিক্ষুক সহ সংখ্যা লঘুর উপর ববরর্চিত হামলা ও হত্যার প্রতিবাদে বাংলাদেশ পুজা ঊদযাপন কমিটি পার্বতীপুর উপজেলা শাখা, শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় শহীদ মিনার চত্তরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানব বন্ধন অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন স্তরের পুজারিরা অংশ নেয়।
মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু শচিন্দ্র নাথ সাহ্। সাধারন সম্পাদক প্রভাষক দীপেশ চন্দ্র রায় সহ সভাপতি নীলকান্ত মহন্ত কাউন্সিলার কৈলাশ প্রসাদ ও বাবু জগদীশ চন্দ্র প্রদীপ দত্ত, দুলাল মহন্ত প্রমুখ।
এতে বক্তারা বলেন সকল পুরোহিত হত্যার ও সংখ্যালঘুর উপর হামলার বিচার দ্রূত নিরোসন এবং সংখ্যালঘু পরিবারদের নিরাপদে থাকার আহবান জানান।

Comments are closed.