ঈদ বোনাসের দাবীতে সীতাকুন্ডে জাহাজ ভাঙ্গা শ্রমিকদের মানববন্ধন

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : দেশের সব শিল্প প্রতিষ্টানে শ্রমিকেদের দুই ঈদে ঈদ বোনাস দেওয়ার নিয়ম থাকলেও শুধুমাত্র জাহাজ ভাঙ্গা শিল্পে শ্রমিকদের কোন ঈদ বোনাস দেওয়া হয় না। অথচ দেশের একমাত্র জাহাজ ভাঙ্গা শিপ ইয়ার্ডের কল্যাণে সীতাকুন্ড আজ সারা দেশে সুপরিচিত এবং এ শিল্প থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে কিন্তু যারা এ শিল্পের সাথে জড়িত যাদের অক্লান্ত পরিশ্রমে বিশাল বিশাল জাহাজগুলো কেটে টুকরো টুকরো করে মালিকপক্ষ বিক্রি করেছে সেই শ্রমিকরা এখানে অবহেলার শিকার।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মাদামবিবিরহাট বাজারে ‘শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশন’ নামের একটি শ্রমিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে শ্রমিক নেতার এ কথা বলেন।কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রহিম মাস্টার, যুগ্ম সম্পাদক রাজিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। আবদুর রহিম বলেন, দেশের সব শিল্প- কলকারখানার শ্রমিকেরা ঈদে বোনাস পান। কিন্তু জাহাজভাঙা কারখানার শ্রমিকদের কোনো বোনাস দেওয়া হয় না। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ঘাম ঝরিয়ে ভারী কাজ করছেন জাহাজভাঙা কারখানার শ্রমিকেরা। অথচ সে তুলনায় তাঁরা বেতন পান অতি সামান্য।

আবদুর রহিম বলেন, দেশের সব শিল্প- কারখানায় প্রতিবছর শ্রমিকদের বেতন বাড়ানো হলেও তাঁরা বছরের পর বছর একই বেতনে চাকরি করছেন। কোনো জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মারা গেলে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.