আজ আন্তর্জাতিক মাদক ও নির্যাতন বিরোধী দিবস

ঢাকা : আজ (২৬জুন) রোববার আন্তর্জাতিক মাদক ও নির্যাতন বিরোধী দিবস। জাতিসংঘের পক্ষ থেকে ঘোষণা দেওয়া এ দিবস দুটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। দিবস দুটি উদযাপনে বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে।

১৯৮৭ সাল থেকে ২৬ জুন জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ভৌগোলিক কারণে বাংলাদেশ এ সমস্যা থেকে মুক্ত নয়। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের পেছনে মাদকের অবৈধ ব্যবসা ও অপব্যবহার অন্যতম কারণ। মাদকাসক্তদের ৮০ ভাগ তরুণ-যুব সম্প্রদায়। আর বিশ্বব্যাপী নির্যাতন বন্ধে ১৯৯৭ সাল থেকে জাতিসংঘে নির্যাতনবিরোধী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়।

বর্তমান বিশ্বে নানা কারণে মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ম-বর্ণ, সংখ্যার বিচারে নির্যাতনের হার বেড়েই চলেছে। ক্ষমতাহীন নিরীহ মানুষদের ওপর ক্ষমতাবান গোষ্ঠী ও শাসকের শোষণ-নির্যাতনের ঘটনা এখন অহরহ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.