দুর্নীতি মামলায় খালেদার লিভ টু আপিল

ঢাকা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন। রোববার খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ লিভ টু আপিল দায়ের করেন।

২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর এই মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ। এরপর হাইকোর্টের দেয়া রায়ের নয় মাসের মাথায় গত ২৫ মে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

মামলার বিবরণে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। মামলায় রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।

এরপর ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। পরে এ মামলার বৈধতা প্রশ্নে রিট করে করেন তিনি। ওই সময় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.