বিনোদন : সালমানের ধর্ষিত নারী বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। স্পষ্ট জানিয়ে দিলেন, সালমানের বিতর্ক আর না বাড়িয়ে এবার দেশের আসল সমস্যা নিয়েই মাথা ঘামানো উচিত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ভাইজান’র বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে নায়িকা বলেন, আমার মনে হয়, যে কমেন্টটি করেছে সবার আগে তাকে এ নিয়ে প্রশ্ন করা উচিত। শুধু শুধু এই বিতর্ককে টেনে বাড়ানো উচিত নয়। প্রকৃত সমস্যার দিকে নজর দিতে হবে আমাদের।
এরপর বিহারের ধর্ষণের প্রসঙ্গ টেনে এনে দেশি গার্ল বলেন, এর চেয়েও মারাত্মক ঘটনা ঘটছে দেশ জুড়ে। বিহারের সেই মেয়েকে নৃসংশভাবে ধর্ষণ করা হয়েছে। কেন কেউ সেই বিষয় নিয়ে কথা বলছে না? সালমান ছাড়াও অনেক বিষয় আছে কথা বলার মতো। আমার মনে হয়, দেশের মেয়েদের প্রকৃত সমস্যা নিয়ে মাথা ঘামানোর সময় এসেছে।

Comments are closed.