তথ্য ও প্রযুক্তি : ভুয়া সিম নিবন্ধনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
আটকের ঘটনা ও আটক হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ।
গত মাসে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধন শেষ হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি সূত্রের ভাষ্য, ওই নিবন্ধনের কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এসব অনিয়ম শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

Comments are closed.