শফিক রেহমানের আপিল বিভাগে আবেদন

ঢাকা : প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের জামিন পেতে ব্যর্থ হয়ে আপিল বিভাগে আবেদন করেছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। উচ্চ আদালতে জামিন খারিজ করে দেয়ার পর তিনি সে অদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে) আবেদন করেছেন।

আগামী ১৪ জুলাই এ আবেদেন ওপর আপিল বিভাগে শুনানি হবে মর্মে দিন ধার্য করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শফিক রেহমানের করা এক আবেদনের শুনানি করে বুধবার (২৯ জুন) তিনি এ আদেশ দেন। শফিক রেহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আসাদুজ্জামান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগোযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় শফিক রেহমানকে।

গত মামলায় গত ৭ জুন হাইকোর্টে জামিন দেয়নি শফিক রেহমানকে। হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে আজ লিভ টু আপিল করলেন সিনিয়র এই সাংবদিক।

এ বিভাগের আরও খবর

Comments are closed.