জাতীয় সংসদে পাস হওয়া দুটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

সিটিনিউজবিডি  :    জাতীয় সংসদে পাস হওয়া দুটি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মো. নূরুল হুদা স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের একাদশ (২০১৬ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত ‘অর্থ বিল-২০১৬’ এবং ‘নির্দিষ্টকরণ বিল-২০১৬’ বিলে রাষ্ট্রপতি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যে রফতানি মূল্যের উপর ১ দশমিক ৫ শতাংশ উৎসে কর রাখার বিধান বাতিল করে গতকাল বুধবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থবিল-২০১৬ সংশোধিত আকারে পাস করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.