চার দিনের সফরে ভুটানে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি

সিটিনিউজবিডি  :    রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংকচুকের আমন্ত্রণে চার দিনের সফরে ভুটানে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটায় রাষ্ট্রপতিকে বহনকারী দ্রুক এয়ারের ফ্লাইটি পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ভুটানের প্রধানমন্ত্রী লিওনচেন শেরিং তোবগে এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বিমানবন্দরে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় দুই কিশোরী।

ভুটানের প্রধানমন্ত্রী তার দেশের ঐতিহ্যবাহী উত্তরীয় ‘খাদার’ উপহার দেন রাষ্ট্রপতি হামিদকে

এ বিভাগের আরও খবর

Comments are closed.