খেলাধুলা : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটিও জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী শ্রীলঙ্কাকে ১২২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ৩-০ তে সিরিজ নিজেদের করে রাখলো ইংলিশরা। সিরিজের বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।
কার্ডিফে আগে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩২৪ রান। জবাবে, ৪২.৪ ওভার ব্যাট করে ২০২ রান তুলেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করে বিদায় নেন জো রুট। ওপেনার জ্যাসন রয় ৩৪ রান করলেও আরেক ওপেনার জেমস ভিঞ্চ ৫১ রান করেন। দলপতি ইয়ন মর্গান ২০ রান করেন। আর ২২ রান আসে বেয়ারস্টোর ব্যাট থেকে।
লঙ্কানদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন গুনাথিকালা।
৩২৫ রানের বিশাল টার্গেটে নেমে সর্বোচ্চ ৫৩ রান করেন দিনেশ চান্দিমাল। ৪৮ রান আসে ওপেনার গুনাথিকালার ব্যাট থেকে। আর কোনো ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারলে ২০২ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
ইংলিশদের হয়ে চারটি উইকেট পান ডেভিড উইলি। আর তিনটি উইকেট দখল করেন লিয়াম প্লাংকেট। দুটি উইকেট তুলে নেন আদিল রশিদ।

Comments are closed.