আন্তর্জাতিক : ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৭৯ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছে। রোববার দুপুরে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার রাতে বাগদাদের মধ্যাঞ্চলের জেলা কারাদার একটি রেস্তোরাঁর কাছে মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঈদের কেনাকাটার জন্য ইফতারের পর থেকেই ওই এলাকায় মানুষের বেশ ভিড় থাকে। ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর বাগদাদের উত্তরাঞ্চলের শিয়া অধ্যুষিত এলাকায় পৃথক বোমা বিস্ফোরণে আরও পাঁচজন নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ইরাকের ফালুজা শহর আইএসের কাছ থেকে পুনর্দখল করার এক সপ্তাহ পরই এই দুটি হামলার ঘটনা ঘটলো।

Comments are closed.