ঈদের ছুটিতে চট্টগ্রাম রেলে স্টেশনে ভিড় নেই

নিজস্ব প্রতিবেদক : এবার ঈদের ছুটিতে চট্টগ্রাম স্টেশনে এখনো ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। রেল কর্মকর্তারা বলছেন, সোমবার থেকে যাত্রীদের ভিড় বাড়বে।

রেল কর্মকর্তারা জানান, রোববার সকাল ৭টায় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, ৭টা ২০ মিনিটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস, পৌনে ৯টায় সিলেটগামী পাহাড়িকা এবং সাড়ে ১১টায় চাঁদপুরগামী ঈদের স্পেশাল ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। এসব ট্রেনে যাত্রীদের তেমন চাপ ছিল না।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো.মিজানুর রহমান জানান, শুক্রবার থেকে সরকারি ছুটি শুরু হলেও বেসরকারি প্রতিষ্ঠান সোমবারও খোলা। ওইদিন বিকেল থেকেই যাত্রীরা চট্টগ্রাম ছাড়তে শুরু করবেন।

চাপ থাকলেও এবার যাত্রী পরিবহনে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার ঈদ স্পেশাল ছাড়াও ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হয়েছে বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস। ফলে স্টেশনে প্রচুর পরিমানে টিকেট রয়েছে।

পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, ১ জুলাই (শুক্রবার) থেকে ঈদের অগ্রিম টিকেটের যাত্রী পরিবহন শুরু হয়েছে। ওইদিন ২২ জুন, শনিবার (২ জুলাই) ২৩ জুন এবং রোববার ২৪ জুনে অগ্রিম টিকেট নেওয়া যাত্রীরা ভ্রমণ করেছেন। সোমবার ২৫ ও মঙ্গলবার ২৬ জুনে অগ্রিম টিকেট নেওয়া যাত্রী পরিবহন করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.