জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া ১নং ওর্য়াডে সন্ত্রাসীদের গুলিতে সোনাদিয়া গ্রামের (আব্দুল গফুর) প্রকাশ নাগু মেম্বার গুলিবিদ্ধ হয়ে ককসবাজার সদর হাসপাতালে মারা যান।
রাত ৮টার সময় নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে সন্ত্রাসীরা এ হামলা করে বলে জানা যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ৮ঃ৪৫ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
ঘটনাসুত্রে জানা যায়, রাত ৮টার সময় প্রতিদিনকার মতো সোনাদিয়া মসজিদ থেকে তারাবিহ নামাজ পড়ে নাগু মেম্বার বের হলে, অন্ধকারে লুকিয়ে থাকা সরোয়ার প্রকাশ বতল্লাইয়া বাহিনীর সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়ে তাকে লক্ষ্য করে,এতে তিনি গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সেখানে মৃত ঘোষনা করেন।
আব্দুল গফুর প্রকাশ নাগু মেম্বার কুতুবজোম ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় ইউপি সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পর পর ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য। যিনি সরকার থেকে সম্মানি অর্জন করেন মেম্বার হিসাবে এবং কুতুবজোম ইউনিয়ন আঃলীগের সভাপতি ছিলেন। একটু আগে মোবাইলে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন,স্থানীয় চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন ও নিহতের ভাইপো গিয়াস উদ্দিন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে তিনি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comments are closed.