মিশরীয় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

আন্তর্জাতিক : গত মে মাসে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়া মিশরীয় বিমানের অবশিষ্টাংশ উদ্ধার করেছে খোঁজে থাকা অনুসন্ধানী জাহাজ। সোমবার দেশটির তদন্ত কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মিশরীয় এবং ফরাসি ফরেনসিক ডাক্তারগণ উদ্ধারকারী জাহাজে অবস্থান করেই বিমানের পুনরুদ্ধার প্রক্রিয়া তদারকি করেন। খবরে বলা হয়, মৌরিতানিয়া ভিত্তিক জাহাজ ‘জন লেথব্রিজ’ এখন মিশরের আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এটা আরো মৃতদেহ আছে কিনা তা অনুসন্ধান করতে পরে আবারও ওই ক্র্যাশ সাইটে ফিরে আসবে।

উল্লেখ্য, প্যারিস থেকে কায়রোগামী ফ্লাইটটি ১৯ মে’তে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয় এবং বোর্ডে থাকা পুরো ৬৬ জন যাত্রীই নিহত হয়। তবে এই বিধ্বস্তের কারণ এখন জানা যায়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.