বিনোদন : বলিউড অভিনেত্রীদের সৌন্দর্যের আসল কলকাঠিটা নাড়েন তাদের মেকআপ আর্টিস্টরা। অতীতে বহুবার দেখা গেছে মেকআপ ছাড়া বাঘা বাঘা সুন্দরী নায়িকাদের আসল রূপটা তাদের চেনা লুকের চেয়ে অনেকটাই ভিন্নরকম। তবে সবার ক্ষেত্রে এ কথাটা সত্যি হয় না। মেকআপ ছাড়াও এমন অনেক বলি নায়িকাকে সুন্দর দেখায়।
সম্প্রতি বলিউডের এক নামজাদা ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্টে এই বিষয়টা নিয়েই লেখা হয়। বিভিন্নভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়া হয় এই মুহূর্তে বলিউডে যত নায়িকা আছে তাদের মেকআপ ছাড়া লুকের বিষয়ে কী বেশি সুন্দর? রিপোর্ট অনুযায়ী মেকআপ ছাড়া সবচেয়ে সুন্দর বলিউড নায়িকা নাকি এখন ইয়ামি গৌতম।
তিনি নাকি খুব মেকআপ নেন না। মেকআপ ছাড়া বা খুব কম মেকআপ তাকে বেশ কয়েকবার দেখা গেছে। সেসব ছবি দেখিয়ে ওই ম্যাগাজিনে বলা হয়েছে বাকিদের চেয়ে নো মেকআপ লুকে সৌন্দর্যের বিষয়ে অনেকটাই এগিয়ে ইয়ামি। তালিকায় দু নম্বরে আছেন ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’র ঊর্বশি রাউতেলা।

Comments are closed.