মহেশখালীতে গুলি করে যুবক হত্যা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীর কুতুবজুম ইউনিয়নে মো. শহিদুল্লাহ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ (৪ জুন) সোমবার সকাল ১০টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুতুবজুম ইউনিয়নের মেহেরঘোনায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল্লাহ কুতুবজুম ইউনিয়নের মেহেরঘোনা এলাকার মো. খলিলের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বনিক জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক খুন হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

এদিকে রোববার রাতে কুতুবজোমের সোনাদিয়া পূর্বপাড়া জামে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা আব্দুল গফুর নাগু মেম্বারকে গুলি করে হত্যা করে। নিহত আব্দুল গফুর কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ১ নং ওয়ার্ড সোনাদিয়ার ৪ বার নির্বাচিত মেম্বার।

অপরদিকে রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার স্ত্রী ইয়াসমিন আক্তার জোহরাও। টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত সিরাজ মেম্বারের বাড়িতে ঢুকে গুলি বর্ষণের ঘটনা ঘটায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.