টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়ার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী পিকআপটিকে বিপরীত দেক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাসাইল থানার ওসি আবদুল জলিল জানান, সকালে ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গে যাচ্ছিল। পথে করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে ওপরদিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ এ ঘটনা ঘটে।

Comments are closed.