নিজের রেকর্ড নিজেই ভাঙলো সালমান

বিনোদন : সালমানের নতুন সিনেমা সুলতান ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। মুক্তি পাওয়ার মাত্র ষষ্ঠ দিনেই এই সাফল্য অর্জন করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকর। গত বুধবারে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই প্রায় ৩৭ কোটি রূপি আয় করেছিল। কিক, বজরঙ্গি ভাইজানের পরে সালমানের তৃতীয় সিনেমা হিসেবে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করলো সুলতান। রবিবার পর্যন্ত ১৮০ কোটি রূপি আয় করেছে সুলতান।

বলিউডের ট্রেড অ্যানালিস্ট তারাণ আদর্শ টুইটারে দেয়া একটি পোস্টে বলেন, ইতিহাস তৈরি করলো সুলতান। অসাধারণ পাঁচটি দিন যা হিন্দি সিনেমা ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে গেল। এটা বিশাল হিট, সুলতান অন্য অনেক বড় সিনেমার সারাজীবনের আয় মাত্র ৫ দিনে অর্জন করেছে। সবকিছু ২০০ কোটি ক্লাবের দিকেই এগিয়ে নিচ্ছে সুলতানকে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ বিভাগের আরও খবর

Comments are closed.