আন্তর্জাতিক : ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের শীর্ষস্থানীয় নেতা ওমর শিশানির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটির তথাকথিত বার্তা সংস্থা আমাক। যুক্তরাষ্ট্র গত মার্চ মাসে ওই নেতার নিহতের খবর দিয়েছিল বলে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
আমাক জানায়, ইরাকের মোসুলের দক্ষিণের শহর শিরকাতে যুদ্ধক্ষেত্রে নিহত হন শিশানি। গত মার্চ মাসে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছিল, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত অন্যতম শীর্ষস্থানীয় জঙ্গি ওমরের প্রকৃত নাম তারখান ব্যাতিরাশভিলি হলেও তিনি ওমর দ্য চেচেন নামেও পরিচিত ছিলেন।
জঙ্গিনেতা ওমরের তথ্য দিতে গত বছর ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক ছিলেন তিনি।

Comments are closed.