সুস্থ থাকতে লবণ কম খান

লাইফস্টাইল : লবণ আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে অনেকাংশে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত লবণ খেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপসহ আরো কিডনিজনিত সমস্যা। তবে পরিমিত লবণ খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায়।

উচ্চ রক্তচাপের অন্যতম কারণ অধিক পরিমাণে লবণ। লবণের কারণে আমাদের শরীর পানি ধরে রাখে। কিন্তু অতিরিক্ত পানির কারণে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। অতিরিক্ত লবণ সেবন প্রেশার নিয়ন্ত্রণের ওষুধের কার্যকারিতাও কমিয়ে দেয়। উচ্চ রক্তচাপের কারণে শতকরা ৬৪ ভাগের স্ট্রোক হয়ে থাকে। সুতরাং অতিরিক্ত লবণ গ্রহণ স্ট্রোকের জন্য সরাসরি দায়ী।

অতিরিক্ত লবণ গ্রহণের কারণে পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক গবেষণায় দেখা গিয়েছে যে অধিক লবণ পাকস্থলীর ত্বক নষ্ট করে। তখন পাকস্থলী এক ধরণের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। যার ফলে পাকস্থলীর ক্যান্সার হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.