চট্টগ্রামে ইয়াবাসহ ৩ পাচারকারী আটক

চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় একটি সিএনজিতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা, ১৮ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৭ জুলাই) রোববার সকালে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পাচারকারী হলো-মো.সোলায়মান(৪১), মো.নুর আলম(৪৬) ও মেহেরুন্নেছা। তারা সবাই আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড পূর্ব জোনের লে.কমান্ডার জুলহাস ফয়সাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার রায়পুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা, ১৮ লাখ টাকা, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত সিএনজি টেক্সিও আটক করা হয়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মূল্য এক কোটি ২২ লাখ টাকা বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.