প্রথম সন্তানের সঙ্গে সোহম

বিনোদন : প্রথম সন্তানের মুখ দেখলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম। সোশাল সাইটে ছেলের সঙ্গে জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটি শেয়ার করলেন ভক্ত অনুরাগীদের সাথে! হ্যাঁ। প্রথম সন্তানের সাথে সোশাল সাইটে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা সোহম। সেখানে তিনি জানিয়েছেন তার প্রথম ছেলের নাম রাখা হয়েছে সাঁঝ। তার ছেলে হওয়ার খবরে টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীরা অভিনন্দন জানানোর পাশাপাশি অনেকে নাকি এসেও সাঁঝকে দেখেও যাচ্ছেন।

২০১২ সালে তানিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। বিয়ের প্রায় চার বছর পর গত ১৪ জুলাই এই দম্পতির ঘরে প্রথম সন্তানের আগমন ঘটে।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিতেও অভিনয় করেন তিনি। বিদ্যা সিনহা মিমের বিপরীতে ‘ব্ল্যাক’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.