মেসির জন্য এক কিলোমিটার সাঁতরে পার

খেলাধুলা : লিওনেল মেসি এখন একটু লোকচক্ষুর আড়ালেই রয়েছেন। ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজায় অবকাশ যাপন করছেন পরিবারের সঙ্গে। সেখানেও তার দেখা পেতে এক কিলোমিটার সাঁতরেই পার করে দিলেন ২৪ বছর বয়সী সুলি মুলত।

মুলত আসলে অ্যাতলেটিকো মাদ্রিদের একজন সমর্থক। তবে মেসির মতো ফুটবলারকে কেউ পছন্দ করে না, এমন বলা মুশকিল। মুলতের ক্ষেত্রেও তাই। মেসি যেখানে এখন ছুটি কাটাচ্ছেন মুলতও সেখানেই ছুটিতে গিয়েছিলেন। আর মেসির মতো তারকাকে দূর থেকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। এক কিলোমিটার সাঁতরেই পার করে দিলেন!

মুলতের এ সাঁতার বৃথা যায়নি। তার ইচ্ছা ছিল স্বপ্নের নায়ক মেসির সঙ্গে সেলফি তুলবেন। মেসি তাকে হতাশ করেননি। নিজের ব্যক্তিগত ইয়টে মুলতকে ২০ মিনিট সময় দিয়েছেন। সেলফি তো তুলেছেনই, গল্পও করেছেন এবং পান করিয়েছেন ফলের জুসও।

শুধু তাই নয়, ভক্তের ফিরে যেতে যেন কোনো সমস্যা না হয় করেছেন সেই ব্যবস্থাও। স্পিডবোট দিয়ে ফেরত পাঠিয়েছেন মুলতকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.