আইএস’র বিরুদ্ধে কঠোর অবস্থানে ফেসবুক

তথ্য ও প্রযু্ক্তি : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সকল কর্মকাণ্ড বিলুপ্ত করতে কঠোর অবস্থানে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি আইসিস নামযুক্ত যুক্তরাজ্যের ব্রিস্টলের এক নারীর কাছে তার পরিচিতি নিশ্চিত করতে প্রমাণ চায় ফেসবুক কর্তৃপক্ষ।

ওই নারী ফেসবুকে আইসিস ওরসেস্টার নামে পরিচিত ছিলেন। গত ২৭ জুন তিনি তার নাম পরিবর্তন করে করার জন্য ফেসবুকে কতৃপক্ষের নিটক অনুরোধ পাঠান। পরে ফেসবুক কর্তৃপক্ষ ওই নারীকে এক খুদেবার্তা পাঠায় এবং তাতে বলা হয়, ‘আইসিস’ নাম ফেসবুকে চলবে না। এটা ফেসবুকের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, এর আগে যারা আইসিস বা আইএস নামে আইডি খুলেছেন, পরবর্তীতে সে সব আইডি বন্ধ করে দিয়েছে ফেসবুক কতৃপক্ষ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.