চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান

চট্টগ্রাম : বন্দর নগরীর চট্টগ্রামের মহানগর এলাকায় গত ২৪ ঘন্টা বিশেষ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ২,৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১,০২০ লিটার মদ ও ০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০৬টি মামলা রুজু হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিগত ২৪ ঘন্টায় মোট ৭৭ জন আসামী গ্রেফতার করা হয়।

এর মধ্যে জিআর মূলে ০৯ জন, সিআর মূলে ১৭ জন ও সাজা প্রাপ্ত ০২ জন আসামী গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.