চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ থানার ট্রেক্সটাইল এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (২১ জুলাই) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের ৫ জন কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতরা হলেন- বায়েজিদ থানার এস আই গোলাম রাব্বানী (২৭), এস আই বিটু বড়ুয়া (৩০) ও শিল্প পুলিশের একজন কনস্টেবল আমিনুল ইসলাম। বাকি দু’জনের নাম জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, থানার ট্রেক্সটাইল মোড়ে একটি গার্মেন্ট ফ্যাক্টরির শ্রমিকদের কয়েকজন সুপার ভাইজারকে চাকরি থেকে অব্যাহতি দেয় মালিক পক্ষ। এছাড়াও শ্রমিকদের অন্য জায়গায় শিপট করার জন্য মালিক পক্ষ চেষ্টা চালালে শ্রমিকরা সকাল ৯টার দিকে রাস্তায় বেরিকেড দিয়ে এর প্রতিবাদ জানায়। এসময় তাদেরকে সরাতে গেলে সকাল ১০টার দিকে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে মারে তারা। এসময় তাদের সাথে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে পুলিশের ৫ সদস্য আহত হন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, প্রায় ঘণ্টাব্যাপী তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখে । এসময় সরাতে গেলে তাদের সাথে সংঘর্ষ বাঁধে। তবে পরে শ্রমিকদের ও মালিকপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.