তারেক রহমানের রায়ের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : সিঙ্গাপুরে অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম জেলার বিএনপি, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আজ (২১জুলাই) বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিএনপি’র উত্তর জেলা কমিটির সাবেক সহ-সভাপতি এম.এ হালিমের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে আদালত চত্বরে এক বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অংশ নিয়ে সাবেক মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংসের অংশ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে এই সাজানো মামলায় কারাদন্ড দেয়া হয়েছে।শত ষড়যন্ত্রের মাঝেও তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এই সরকারের পতন ঘটাবে।

প্রধান বক্তার ভাষণে গোলাম আকবর খোন্দকার বলেন,তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায় কারাদন্ড দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.