জামাল জাহেদ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরনার্থী শিবির থেকে দেশীয় তৈরী একটি এলজি বন্দুক, কার্তুজ ও লম্বা কিরিছসহ রশিদ উল্লাহ ওরফে জকরিয়া (৩৫) নামে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
সে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বি ব্লকের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার রাত ২ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে ওসির নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, গোপন সংবাদে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ নয়াপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত রশিদ উল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুক, কার্তুজ ও লম্বা কিরিছ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Comments are closed.