গৃহকর্মী নিয়োগ স্থগিত করেছে সৌদি আরব

মোরশেদ রানা : সৌদি আরব বাংলাদেশের একক পুরুষ গৃহকর্মী নিয়োগের ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে। বাংলাদেশ ছাড়া অন্য দেশের শ্রমিকদের ভিসার আবেদন করার আহ্বান জানিয়েছে দেশটি।

সৌদি মন্ত্রণালয় মাত্র তিনটি খাতে বাংলাদেশি নন এমন একক পুরুষ শ্রমিক নিয়োগও সীমিত করেছে। এ তিনটি খাত হচ্ছে- ড্রাইভার, গৃহকর্মী এবং নার্স। তবে বাংলাদেশি বিবাহিত গৃহকর্মী নিয়োগের অনুমতি দিয়েছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল দেশটির জাতীয় দৈনিক আরব নিউজকে বলেন, অন্যান্য গোষ্ঠীকে প্রাধান্য দিতেই বাংলাদেশি একক পুরুষ এবং নারী গৃহকর্মী নিয়োগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত বছর সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশি নারী ও পুরুষ গৃহকর্মী নিয়োগ আট বছর স্থগিত থাকার পর আবারো নিয়োগের অনুমতি দেয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.