সিনেমা দেখতে ছুটি ঘোষণা

বিনোদন : বলিউড সুপারস্টার রজনিকান্তের নতুন সিনেমা দেখার সুযোগ করে দিতে কর্মীদের একদিনের ছুটি দিয়েছে দক্ষিণ ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। শুক্রবার ভারতের প্রায় ১২ হাজার হলে একযোগে মুক্তি পাচ্ছে রজনিকান্তের নতুন সিনেমা কাবালি। বিবিসি জানায়, ওই দিন ভারতের দক্ষিণাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এসব প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, তাদের কর্মীদের অসুস্থতার অজুহাত, নিজেদের মোবাইল ফোন বন্ধ রাখা এবং কাজে ফাঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এশিয়ার অন্যতম শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেতা রজনিকান্তকে ভারতের অন্যতম ব্যবসাসফল তারকা বিবেচনা করা হয়। মুক্তির আগে সিনেমার বিভিন্ন ধরনের স্বত্ত্ব বিক্রি করেই কাবালি তিন কোটি ডলার ব্যবসা করে নিয়েছে। তামিল ভাষায় নির্মিত এই ‘গ্যাংস্টার ড্রামা’ ধাঁচের সিনেমাটি তেলেগু, হিন্দি ও মালায় ভাষায়ও ডাব করা হয়েছে।

ছবিটির মুক্তি উপলক্ষ্যে দক্ষিণ ভারতে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.