আজ মাঠে নামছেন মোস্তাফিজ

খেলাধুলা : ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে রবিবার মাঠে নামবেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ সময় বিকাল ৪টায় চেল্টানহামে ম্যাচটি শুরু হবে। সাসেক্সের হয়ে খেলা মোস্তাফিজের প্রথম ম্যাচ দুটি ছিল টি২০ টুর্নামেন্টের।

৫০ ওভারের এই ম্যাচে সাসেক্সের প্রতিপক্ষ গ্লুসেস্টারশায়ার। ইংল্যান্ডে অভিষেক ম্যাচে জাদু দেখিয়েছিলেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট শিকার করেছিলেন। তার দল সাসেক্স জিতেছিল। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন কাটার মাস্টার। দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স করতে পারেননি মোস্তাফিজ। ৩.২ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি। তার দল সাসেক্সও সারের কাছে হেরে গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.