বিনোদন : অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির দ্বিতীয় সংসারে ভাঙনের গুঞ্জন উঠেছে। তার স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ তিন মাস ধরে তিন্নি স্বামী-সংসার ছেড়ে আলাদা বাস করছেন বলে খবর পাওয়া গেছে।
একটি সূত্র নিশ্চিত করেছে, তিন্নি তার স্বামীর সঙ্গ ছাড়াই বসবাস করছেন দীর্ঘদিন ধরে।আরো জানায়, তিন্নির স্বামী সাদ বেশ সন্দেহ প্রবণ। তিনি তিন্নিকে শোবিজে কাজ করতে দেন না। তিন্নিও সংসারের আশায় স্বামীর আপত্তিতে শোবিজ থেকে দূরেই ছিলেন। তবুও শেষ রক্ষা হলো না। নানা কারণে সাদ তিন্নিকে মানসিকভাবে আঘাত করেছেন। অসহ্য হয়েই তিন্নি সরে গেছেন সাদের সংসার থেকে। তবে এখন পর্যন্ত তিন্নি-সাদের সংসারে আনুষ্ঠানিক কোনো বিবাহ বিচ্ছেদের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারিতে আদনান হুদা সাদকে গোপনে বিয়ে করেন তিন্নি। বিয়ের বছর খানেক বছর গত অক্টোবরে সেটা জানাজানি হয়। এরআগে তিন্নি বিয়ে করেন অভিনেতা আদনান হিল্লোলকে। বিয়ের ক`বছর পর তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে এক কন্যার জননী ছিলেন মডেল ও অভিনেত্রী তিন্নি।

Comments are closed.