কক্সবাজার (ইউপি) সদস্য মানবপাচারকারী গ্রেপ্তার

0

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে চৌফলদন্ডির ইউপি সদস্য ও তালিকাভুক্ত মানবপাচারকারী একরামুল হককে (৩৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

বুধবার সকাল ৯টায় সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মানবপাচারকারী নুরুল হকের ছেলে । তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মানবপাচার আইনে তিনটি মামলা রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, দুপুরের মধ্যে একরামুলকে আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.