চট্টগ্রাম কলেজে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগর ছাত্র লীগের ফারুক নামের এক সহ-সভাপতিকে বহিস্কারের জের ধরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। আজ (২৪ জুলাই) রবিবার সকাল থেকে চট্টগ্রাম কলেজের মূল ফটকে মুখোমুখি অবস্থান নেয় দু’গ্রুপ। দুপুর ২ টার দিকে চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে তাদের সরিয়ে দেয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন,গতকাল শনিবার (২৩জুলাই) যুবলীগ নেতা টিনুর অনুসারী কয়েকজন ছাত্রলীগ নেতা অপর পক্ষের সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজের কয়েকজন শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে তাদের অনুসারীরা মানববন্ধন করতে আসে। দুই পক্ষের মুখোমুখি অবস্থান দেখে সংঘর্ষের আশংকায় পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.