খেলাধুলা : অজি ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর পর বাউন্সার এড়াতে আধুনিক হ্যালমেটগুলোর পেছনে অতিরিক্ত সুরক্ষা হিসেবে একটি বর্ধিত অংশ রয়েছে। তবে বাউন্সার প্রতিরোধে সেই বর্ধিত অংশ কতটুকু সুরক্ষিত সেটা নিয়ে এবার প্রশ্ন উঠেছে কারণ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত পাকিস্তান-ইংল্যান্ড টেস্টে ক্রিস উকসের একটি বাউন্সারে ভেঙে গিয়েছে পাক অধিনায়ক মিসবাহ উল হকের হেলমেটের পেছনের সেই বর্ধিত অংশ।
রোববার পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৫তম ওভারে ক্রিস উকসের লাফিয়ে উঠা বল থেকে চোখ সরিয়ে নেন মিসবাহ। ফলে বলটি আঘাত হানে মিসবাহর হেলমেটের সামনের অংশে। বলের গতির কারণে ভেঙে যায় পেছনের সেই সুরক্ষা কবজ। অবশ্য এতে বেশিকিছু হয়নি মিসবাহর।
ইংল্যান্ডের ৫৮৯ রানের জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৯৮ রানে। মিসবাহর এই ঘটনার পর আবারো কাঠগড়ায় আধুনিক হেলমেটের কার্যকারিতা।

Comments are closed.